অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘পাখি’ আতঙ্ক : ভারতীয় টিভির সম্প্রচার বন্ধ চেয়ে নোটিশ

ভারতীয়-টিভিরবাংলার খবর২৪.কম: বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রোববার এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

সেই সঙ্গে সরকারের তথ্য মন্ত্রণালয়, তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিরেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে লিগ্যাল নোটিশে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জনস্বার্থে ওই নোটিশটি পাঠিয়েছেন।

তিনি জানান, ‘বাংলাদেশে ভারতীয় টেলিভিশন সম্প্রচার হওয়ার ফলে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। ভারতীয় চ্যানেল দেখে ‘পাখি’ ড্রেস কিনতে না পেরে বাংলাদেশি এক কিশোরী আত্মহত্যা করেছে। স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে।’

তিনি আরো জানান, ভারতে আমাদের দেশের চ্যানেল সম্প্রচারের অনুমতি দেয় না। কিন্তু আমাদের দেশে তাদের চ্যানেল চলছে। আর এতে সামাজিক অবক্ষয় ঘটেছে।

তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ না হলে বুধবার হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘পাখি’ আতঙ্ক : ভারতীয় টিভির সম্প্রচার বন্ধ চেয়ে নোটিশ

আপডেট টাইম : ০২:৪৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০১৪