অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজাকারদের মন্ত্রী বানানোর অপরাধে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত : মায়া

বাংলার খবর২৪.কমindex_56180 : বিএনপি নেত্রী ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন এজন্য রাজাকারদের সাথে তারও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মায়া বলেন, বেগম জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, মুক্তিযোদ্ধাদের অপমান করছেন। যদি এই ধারাবাহিকতা অব্যহত থাকে তাহলে তিনি আর রেহাই পাবেন না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জামায়াতের হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, দেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না, বাংলাদেশের কোথাও আর কোনোদিন হরতাল পালন হবেনা। রাজাকারদের ডাকা হরতাল দেশের মানুষ প্রত্যাখান করেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচি জামায়াতের কর্মসূচির উপর নির্ভর করে দেয়া হয়। তার প্রমাণ বিএনপির ঘোষিত ৩০ তারিখের সমাবেশ ১ তারিখে এবং ৭ তারিখের সমাবেশ ৮ তারিখে পরিবর্তন।

কামরুল বলেন, নিজামীর রায় খালেদা ফখরুলের মুখে কুলুপ এঁটে দিয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজাকারদের মন্ত্রী বানানোর অপরাধে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত : মায়া

আপডেট টাইম : ০৬:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪