অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) ও সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২) সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বড়খাতা থেকে হাতীবান্ধাগামী একটি ইজিবাইককে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি ইজিবাইকটিকে ছেঁচড়ে বেশ কিছু দূর নিয়ে গিয়ে সড়কের পাশে একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।

এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

আপডেট টাইম : ১২:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬