পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশে ফিরেছেন স্পিকার

বাংলার খবর২৪.কম : স্পিকার2ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

ভারত সফরকালে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন গতকাল ভারতের পাঞ্জাবস্থ চন্ডিগড়ে “দি রোল অব পার্লামেন্টারি এগ্রিকালচারাল কমিটি” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভারতের পাঞ্জাব রাজ্য পার্লামেন্ট এবং গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তৃতাকালে স্পিকার বলেন, সিপিএ কমনওয়েল্থভূক্ত দেশগুলোর পার্লামেন্ট ও জনগণের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং জীবন মানের উন্নয়ন নিশ্চিত করতে সিপিএভূক্ত দেশগুলোকে একযোগে আরো কাজ করতে হবে।

সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচনে তাকে সমর্থন জানানোর জন্য তিনি ভারতের লোকসভার স্পীকারসহ বিভিন্ন বিধান সভার স্পিকার ও সংসদ-সদস্যদেরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশে কৃষিতে সর্বাধিক ভর্তুকি প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কৃষকদের ব্যাংকিং লেনদেন সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে কৃষকদেরকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কৃষি বিষয়ক সংসদীয় কমিটিগুলো পুষ্টির উন্নয়ন, কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিতকরণ, কৃষি জমি ব্যবস্থাপনা উন্নয়ন, লবনাক্ততা দূরীকরণ, কৃষিতে নারী শ্রমিকের অংশগ্রহণ বৃ্িদ্ধতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে সংসদ-সদস্যদের ভূমিকা আরো বৃদ্ধি করতে হবে।

সংসদ-সদস্য সাগুফতা ইয়াসমিন এবং মোঃ নজরুল ইসলাম বাবু স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সফরসঙ্গী ছিলেন।।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশে ফিরেছেন স্পিকার

আপডেট টাইম : ০২:৩১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪