অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জনগণ একদলীয় শাসন থেকে মুক্তি চায়-দুই দলের হাত থেকে পরিত্রাণ চায় : এরশাদ

পারভেজ বিন হাসান :500x350_d3eb83fd6aa72fbea7804e67d7dca50a_ershad সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে চায়। কারণ জাতীয় পার্টি জেগে উঠেছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানী মাঠে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, জনগণ একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি চায়। এদেশের মানুষ পরিবর্তন চায়। দুই দলের হাত থেকে পরিত্রাণ চায়।

তিনি বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে আজ জনগণের শাসন নেই। তাই জনগণ সত্যিকার অর্থেই পরিবর্তন চায়।

তিনি অভিযোগ করে বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯৫ শতাংশ পাস করছে কিন্তু এতে শিক্ষার মান বলতে কিছু নেই। এর জন্য অবশ্যই সরকার পরিবর্তন প্রয়োজন।

তিনি আরো বলেন, সরকার আজ তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারছে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেও তা দিতে পারছে না।

তিনি বলেন, জতীয় পার্টিই দেশের একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলো। কিন্তু দুই দল দেশের কোনো কাজে আসছে না। দেশের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছিলো জাতীয় পার্টির কারণে। আজ দেশে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই।

তিনি বলেন, আজ পত্রিকার পাতা খুললেই দেখা যায় দুর্ঘটনা, হত্যা। এটা থেকেও মানুষ পরিত্রাণ চায়।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জনগণ একদলীয় শাসন থেকে মুক্তি চায়-দুই দলের হাত থেকে পরিত্রাণ চায় : এরশাদ

আপডেট টাইম : ০৩:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪