পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সোনালী ব্যাংকের এজিএমসহ ৭ জনকে দুদকে তলব

বাংলার খবর২৪.কম index_56534index_56534: সোনালী ব্যাংকের ৯টি শাখা থেকে প্রায় সাত হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনার তদন্তে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকসহ (এজিএম) সাত কর্মকর্তাকে স্বাক্ষী হিসেবে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত পৃথক নোটিশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে তাদেরকে ১০ ও ১১ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

১০ নভেম্বর যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন- সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের (পরিদর্শন ও মনিটরিং সেল) সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুকুমার রায়, মো. জসিম উদ্দিন খান ও সিনিয়র অফিসার খন্দকার আব্দুল ওয়াকিব।

১১ নভেম্বর যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন- উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. আজাদুল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনজুর রহমান, এক্সিকিউটিভ অফিসার বিপ্লব ভূষণ বক্সি ও মো. আনিসুজ্জামান।

দুদক সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, গুলশান শাখা, বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা, আগারগাঁও শাখা, সোনালী ব্যাংক লোকাল অফিস, চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখা, লালদীঘি করপোরেট অফিস এবং নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটে।

দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের টিম ওই লোপাটের ঘটনাটি অনুসন্ধান করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সোনালী ব্যাংকের এজিএমসহ ৭ জনকে দুদকে তলব

আপডেট টাইম : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪