অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে আইনমন্ত্রীর নির্দেশ

ফারুক আহম্মেদ সুজন :untitled-2_56903 জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্ততি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, কামারুজ্জামানের রায় কার্যকর করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফাঁসি কার্যকর করতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে হবে এমন কথা কোথাও লেখা নেই। শর্ট অর্ডার পেলেই হয়ে গেলো।

তিনি জানান, এ মামলায় আসামির ক্ষেত্রে জেলকোড প্রযোজ্য হবেনা। আবার মার্সি পিটিশনের জন্য যদি সাত দিন সময় দেওয়াও হয়, এটি সে মুহূর্ত থেকে গণনা করা হবে যে মুহূর্ত থেকে আসামি তার ফাঁসির রায়ের কথা শুনেছেন।

সংবিধানে এ বিষয়ে কোনো সময় নির্ধারণ করা নেই।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এমন কিছু করা হবেনা যা আইনানুগ নয়।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আপত্তি রয়েছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন-ইউরোপিয় ইউনিয়ন,আমেরিকা,কানাডা সবাইকেই আমরা বলেছি যে, মানবতাবিরোধী অপরাধের বিচারে যে আইন রয়েছে তা নিয়ে আমরা কারো সঙ্গে কোনো আপোষ করতে রাজি নই।

এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে কামারুজ্জামানের ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেন আইজি প্রিজন।

এর পরপরই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে আইনমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ১২:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪