পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রেলমন্ত্রীর বৌ-ভাতে থাকছে সিসিটিভি

বাংলার খবর২৪.কম nob_7264_95653_3-380x263_56887 : আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বৌ-ভাত অনুষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যেই মন্ত্রী নিজে পুরো অনুষ্ঠানস্থলকে সিসিটিভির নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত ২৯ অক্টোবর খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে অনুষ্ঠিত রেলমন্ত্রীর গায়ে হলুদ অনুষ্ঠানে বহিরাগত ও ছিঁচকে চোর এবং পকেটমারদের উৎপাতে প্রায় অর্ধ শতাধিক আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ ও মূল্যবান বস্তু খোয়া যায়।

এছাড়া গত ৩১ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে অনুষ্ঠিত বিয়ে অনুষ্ঠানেও প্রায় শতাধিক গণ্যমান্য অতিথির মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ পার্সসহ গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু খোয়া যাওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী ।

তবে আগামী ১৪ নভেম্বরের বৌ-ভাত অনুষ্ঠানটি নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে শতভাগ সহযোগিতা দেয়ার জন্য অনুরোধ করেছেন।

এদিকে মন্ত্রীর ইচ্ছার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে দিয়েছেন।

আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠানের আগের দিন এবং অনুষ্ঠানের দিন পুরো অনুষ্ঠানস্থলটি সার্বিকভাবে সিসিটিভিসহ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রেলমন্ত্রীর বৌ-ভাতে থাকছে সিসিটিভি

আপডেট টাইম : ০১:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪