অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পুলিশের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত: মিজানুর রহমান

বাংলার খবর২৪.কম index_57022: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশের সাম্প্রতিক কার্যক্রম সাংঘাতিক রূপ নিয়েছে। পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। তাদের আচরণ সংযত করা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদপুরের ইকবাল রোডে পুলিশের গুলিতে আহত হওয়া নাফিজ সালামকে (৩৭) দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

সেখানে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করে নাফিজের খোঁজখবর নেন। উপস্থিত চিকিৎসকরা মিজানুর রহমানকে জানান, নাফিজের অবস্থা খুব খারাপ ছিল। তিনি মারাও যেতে পারতেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এটা এক ধরনের বর্বরতা ও অসভ্যতা। পুলিশকে এ ধরনের অন্যায় কাজ করার ক্ষমতা কে দিয়েছে?

মানবাধিকার কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি পাঠাবেন বলেও তিনি জানান। যদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় কোনো ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রপতিকেও চিঠি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মোহাম্মদপুর ইকবাল রোডে মিছিল বের করে জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় নাফিজ সালাম মসজিদের পাশেই দাঁড়ানো ছিলেন। জামায়াত শিবিরকর্মী সন্দেহে পুলিশ খুব কাছে থেকে তাকে গুলি করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পুলিশের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত: মিজানুর রহমান

আপডেট টাইম : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪