পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তারেককে আইনের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন : হাছান মাহমুদ

বাংলার খবর২৪.কম index_57104: তারেক আইএসআই’র এজেন্ট হিসেবে পাকিস্তানি প্রভুদের শেখানো বুলি উচ্চারণ করছে। তারেকের এই ধরনের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ এবং ক্ষমাহীন অপরাধ। তারেক রহমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা প্রয়োজন।

লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেকের দেয়া বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য ভিত্তিহীন, উস্কানিমূলক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অসৎ রাজনৈতিক দুরভিসন্ধি হাসিলের নির্লজ্জ প্রয়াস। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

তারেক রহমানকে খুনি, দুর্বৃত্ত ও জঙ্গিদের পৃষ্টপোষক উল্লেখ করে তিনি বলেন, তারেকের এই ধরনের কুৎসিত মিথ্যাচার একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। তারেক রহমান কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগিতায় দুবাইতে কোটি কোটি ডলারের অট্টালিকা কিনেছে সেসব কথা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে গিয়েছিল । আর এখন সে লন্ডনে বসে বসে মিথ্যাচার করছে। আমি তারেক রহমানকে বলবো সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া সরকারের আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানোর জন্য সব প্রক্রিয়া অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তারেককে আইনের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন : হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৬:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪