পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘৯০-র মুক্ত গণতন্ত্র আবার শৃঙ্খলিত’

বাংলার খবর২৪.কমimages_57403, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার জন্য দেশে এখন ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন; তার সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি।

বেগম জিয়া আরো বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে পথে নেমেছিলেন নূর হোসেন। সেই নূর হোসেনের অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে। মুক্ত হয় আমাদের গণতন্ত্র।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
–

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘৯০-র মুক্ত গণতন্ত্র আবার শৃঙ্খলিত’

আপডেট টাইম : ০১:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪