পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জয় শিশু ও অর্বাচীন বালক: ফখরুল

ঢাকা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশু ও অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন। বিএনপি ও জিয়াউর রহমানের সম্পর্কে কটূক্তি করলে নিজের শিকড় ও অস্তিত্বকে অস্বীকার করা হবে।

তিনি বলেন, স্বৈরাচার কাকে বলে তা জানার জন্য আয়নায় নিজের চেহারা দেখুন। আগে ইতিহাস জানুন, তারপর কথা বলুন। আওয়ামী লীগের ভাষায় কথা বললে নতুন প্রজন্মের নেতা হিসেবে আপনাকে মেনে নিতে বাংলাদেশের মানুষের কষ্ট হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০১৪ : শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমামের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ওনার (এইচ টি ইমাম) বক্তব্যের মধ্য দিয়ে তাদের আসল মুখোশ খুলে যাচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সত্য বলায় তাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বিএনপির অনেক ভুলত্রুটি ও দুর্বলতা থাকতে পারে, কিন্তু জনগণের মধ্যে কোনো দুর্বলতা নেই। তারা ঠিক সময় মতোই ফ্যাসিবাদী এই অবৈধ সরকারকে জবাব দেবে।

এসময় দলীয় নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হতাশার কিছু নেই। সুদিন আসবে, সূর্য অবশ্যই উঠবে।

আওয়ামী নেতা লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে হজ সম্পর্কে না জয়ের সম্পর্কে মন্তব্য করায় দলীয় সবদিক হারাতে হয়েছে তা দেশের জনগণ জানতে চায়।

বাংলাদেশের গণতন্ত্র ও জিয়াউর রহমানকে আলাদা করে দেখার কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্র মানেই জিয়াউর রহমান বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জয় শিশু ও অর্বাচীন বালক: ফখরুল

আপডেট টাইম : ০১:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪