পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাতব্বরদের মারপিটে গৃহবধূর গর্ভপাত

বগুড়া : বগুড়ার পল্লীতে গ্রাম্য মাতব্বরদের মারপিটে এক গৃহবধূর গর্ভপাতের ঘটনা ঘটেছে।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দোপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় মামলা দায়েরের পর ওই গৃহবধূর শ্বাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা ইউনিয়নের দোপুকুরিয়া গ্রামের বাবু মিয়ার (২৮) সাথে চার বছর পূর্বে একই ইউনিয়নের ফিচকা গ্রামের আম্বিয়া খাতুনের (২২) বিয়ে হয়।

বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদেরা বিভিন্ন সময়ে পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে নির্যাতন করতো আম্বিয়া খাতুনকে।

গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে গ্রাম্য মাতব্বররা সালিশি বৈঠক বসায়।

এরপর গর্ভবতী গৃহবধূ আম্বিয়াকে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১২ নভেম্বর আম্বিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আম্বিয়ার অবস্থার আরো অবনতি ঘটলে পরদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সেখানেই মৃত সন্তান প্রসব করেন আম্বিয়া।

এ ঘটনায় শনিবার রাতে আম্বিয়ার পিতা লুৎফর রহমান বাদী হয়ে তার শাশুড়ি ও গ্রাম্য মাতব্বরসহ ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন।

এসআই আকিব ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে শাশুড়ি জাহানারা বেগম (৫০), ননদ আনার কলি (৩৫), গ্রাম্য মাতব্বর আব্দুল জলিল (৫২) ও আফসার আলী (৫০)কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাতব্বরদের মারপিটে গৃহবধূর গর্ভপাত

আপডেট টাইম : ০১:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪