পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ফেনী কমার্স কলেজের ৪৫০শিক্ষার্থীর অনার্স ভর্তি অনিশ্চিত

ফেনী: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি আবেদনে সফটওয়ার ত্রুটির কারণে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রায় ৪৫০ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

২০ নভেম্বর ভর্তির আবেদন অনলাইনে জমা দেয়ার শেষ তারিখ। ভর্তির আবেদনের সুযোগ করে দেয়ার দাবিতে সোমবার সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এ বছর প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এইচএসসি সমমানের ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় পাশ করে।

এদের মধ্যে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের ৪৩৩ শিক্ষার্থী পাশ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে অনার্সে পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করলে ‘ফেইলড’ অথবা শুধুমাত্র কলা অনুষদের বাংলা বা ইংরেজী বিষয় ভর্তির আবেদন রিসিভ হচ্ছে।

চলমান সমস্যার সুযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ছাত্র-ছাত্রীদের ঢাকায় গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আবেদনের জন্য উৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে।

আর্থিকভাবে স্বচ্ছল অভিভাবকের সন্তানরা ঢাকায় গিয়ে তাদের পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করলেও নিম্ন ও মধ্যম আয়ের অভিভাবকদের সন্তানরা তা থেকে বঞ্চিত হচ্ছে।

এ প্রসঙ্গে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে অভিযোগ করলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রধান সফট্ওয়ার ত্রুটির কথা স্বীকার করে তা নিরসনের আশ্বাস দিলেও আজও সমস্যার সমাধান হয়নি। আবেদন জমা দেয়ার শেষ সময় মাত্র তিনদিন রয়েছে। অভিভাবকরা ঘটনাটি ভর্তি জালিয়াতি বলে অভিযোগ করেছেন।

সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এ বছর পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তির আবেদনের ডাটা বেইজ আপডেটের মাধ্যমে দুই হাজার ছাত্র-ছাত্রীর অনার্সে ভর্তির আবেদন করার সুযোগ করাসহ আবেদনপত্র জমা দেয়ার সময় বাড়ানোর জন্য ভাইস চ্যান্সেলরের হস্তক্ষেপ কামনা করছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ফেনী কমার্স কলেজের ৪৫০শিক্ষার্থীর অনার্স ভর্তি অনিশ্চিত

আপডেট টাইম : ০৬:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪