পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাপের মুখে চুমো, ব্যাঙের গালেও চুমো এ রাজনীতি চলবে না : প্রধান

ঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের পত্তনের পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। শত্রু-মিত্রের পুরাতন ধারণা আজ অচল। ভারত আমাদের ভাতে মারে, পানিতে মারে। ফারাক্কাসহ বাঁধের পর বাঁধ দিয়ে শ্যামল বাংলাকে মরু ভূমিতে পরিণত করেছে। পাট খেয়েছে, তাঁত খেয়েছে এখন গার্মেন্টসও গিলে ফেলতে চায়।

বুধবার সকালে আসাদগেট দলীয় কার্যালয়ে মেজর এম.এ. জলিল স্মরণে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২০ দলীয় জোটের এই নেতা আরো বলেন, সেনা-নেতা-মেধা শূন্য করার নীল নকশায় ওরা পিলখানায় বিডিআর খেয়েছে। সেনা সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। নেতাশূন্য করতে ওরা দেশ প্রেমিক নেতাদের বিরুদ্ধে মামলার পর মামলা ও ফাঁসিতে লটকে দেবার প্রজেক্ট চালু করেছে। সীমান্তে পাখির মত আমাদের হত্যা করা হচ্ছে এবং সর্বশেষ প্রত্যক্ষ হস্তক্ষেপে কুত্তা মার্কা নির্বাচনে জাতির কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কৃতদাস সরকার।

কথাবার্তা পরিষ্কার তামাদি ও অচল ইতিহাসের রেকর্ড বাঁজিয়ে বিচার বিচারÑফাঁসি ফাঁসি আওয়াজ তুলে ফায়দা হবে না। হয় দিল্লির নব্য রাজাকার, বিশ্বাসঘাতক ও মির্জাফরদের ভূমিকায় থাকুন। অথবা ভারতীয় আধিপত্য ও কৃতদাস শাসনকে রুখে দাঁড়ান।

“সাপের মুখেও চুমো, ব্যাঙের গালেও চুমো” এ রাজনীতি এদেশে আর চলবে না।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম। সভাপতির উপদেষ্টা আব্দুস সালাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য দেওয়ান রোকন উদ্দিন হাজারী, যুব জাগপা’র ইনসান আলম আক্কাস, শেখ ফরিদ উদ্দিন, মাইদুর রহমান বাবলা, সুমন, মহানগরের রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগের নাহিদ হাসান, আবু নাঈম, লিটন চন্দ্র সরকার, পটুয়াখালী জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি মো. ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে তিনি জাগপা নেতাকর্মী ও মেজর জলিলের পরিবারের সদস্যদের নিয়ে মেজর জলিলের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাপের মুখে চুমো, ব্যাঙের গালেও চুমো এ রাজনীতি চলবে না : প্রধান

আপডেট টাইম : ০২:২২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪