অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ককটেল হামলা করতে গিয়ে নিজেরই কব্জি গেলো…

বগুড়া : বগুড়ার গাবতলীতে ককটেল হামলা করতে গিয়ে তা বিস্ফোরণে কব্জি হারাতে হলো এক যুবকের।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নওদাবগা শখের বাজার এলাকায় প্রতিপক্ষের ওপর ককটেল হামলা করতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনাতলা উপজেলার করমজা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আহম্মেদ আলীর (৩২) সঙ্গে গাবতলী উপজেলার চক রাধিকা গ্রামের শহিদুল ইসলাম মামুনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে শখের বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আহম্মেদ আলী সেখানে ককটেল বিস্ফোরণ ঘটাতে গেলে তার হাতেই বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের কব্জিতে ক্ষতের সৃষ্টি হয়। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক অপারেশন করে আহম্মেদ আলীর ডান হাতের কব্জি কেটে ফেলেন।

সংঘর্ষে শহিদুল ইসলাম মামুন ও শাজাহান আলী নামের আরো ২ জন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল ) নাজির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল গাবতলী এবং সোনাতলা থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুই থানার পুলিশই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা দায়ের করেনি বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ককটেল হামলা করতে গিয়ে নিজেরই কব্জি গেলো…

আপডেট টাইম : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪