অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগের আগাছা পরিষ্কার করা হবে: সেতুমন্ত্রী

গোপালগঞ্জ: ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ছাত্রলীগের সম্মেলন না হওয়ার কারণে কিছু আগাছা জন্ম নিয়েছে, এগুলো পরিষ্কার করা হবে।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে নির্মিত পাটগাতী সেতু পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চলছে। এ সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, “বিশ্বজিৎ হত্যায় জড়িতরা পার পায়নি। অতীতেও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নেয়া হবে। কোনো অপকর্মকারীকেই ছাড় দেয়া হবে না।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিতর্কিত মন্তব্যের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আক্রমণ করে রাজনীতিতে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে।”

এর আগে সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম ভূইয়া, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল, নির্বাহী প্রকৌশলী সমীরন রায়, উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগের আগাছা পরিষ্কার করা হবে: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪