
মাগুরা: মাগুরায় সবজিবোঝাই পিকআপ ভ্যানচাপায় শুশীল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকাল সোয়া চারটার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ইছাখাদা বাজারে রাস্তা পারাপারের সময় সবজি বোঝাই ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান শুশীলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শুশীল সদর উপজেলার হাজরাপুর গ্রামের বাসিন্দা।
বাংলার খবর ডেস্ক : 

















