পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানা

ঢাকা: রাজধানীতে রাস্তা পারাপারে ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করা না হলে বা গাড়ি থামিয়ে রাস্তা পার হলে জরিমানা গুনতে হবে। এমনকি জেলও হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ২৫ নভেম্বর থেকে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বেনজীর আহমদ এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নগরীতে রাস্তা পারাপারে চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হয়। এতে সড়কে যানজট দেখা যায়। বিভিন্ন স্থানে ফুট ওভারব্রিজ থাকলেও নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, রাস্তা পার হওয়ার বিষয়ে আমরা নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। আশা করি, এতে নগরবাসীর ভালো আচরণ দেখতে পারবো। আমরা নগরবাসীর সমর্থন প্রত্যাশা করছি।

ডিএমপির নতুন এই কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আজ শনিবার থেকে আগামী দুইদিন রোববার ও সোমবার সচেনতা কর্মসূচি চলবে। ২৫ নভেম্বর হোটেল রূপসী বাংলা থেকে ফার্মগেট পর্যন্ত মোবাইল কোর্ট বসবে। এক সপ্তাহ এ মোবাইল কোর্ট চলবে।

ডিএমপি কমিশনার বলেন, ফুট ওভারব্রিজ কিংবা আন্ডারপাস ব্যবহার না করলে মোবাইল কোর্ট শাস্তি দেবে। এক্ষেত্রে ২০০ টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল হতে পারে। তবে জেল-জরিমানা করা এই কর্মসূচি উদ্দেশ্য নয়; আমাদের লক্ষ্য নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানা

আপডেট টাইম : ০১:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪