অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

সজীব হাসান,, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে ৭জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বগুড়া জেলা রিটার্নিং অফিসার মেজবাউল করিম। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান আসন্ন ২য় ধাপে ষষ্ঠ আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে লড়বেন ৭জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ ও ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু প্রতীক পেয়েছেন আনারস, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা প্রতীক পেয়েছেন মটরসাইকেল এবং সিনিয়র প্রভাষক তোফায়েল হোসেন লিটন প্রতীক পেয়েছেন ঘোড়া। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু প্রতীক পেয়েছেন টিউবওয়েল এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রতীক পেয়েছেন চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা প্রতীক পেয়েছেন হাঁস এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন প্রতীক পেয়েছেন প্রজাপতি। এদিকে প্রতীক বরাদ্দের পরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীর সমর্থকরা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

আপডেট টাইম : ০৬:০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪