অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ আহত হাফিজ মারা গেছেন

যশোর : দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর পৃথিবী থেকে বিদায় নিলো যশোরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ জখম হাফিজুর রহমান।

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

নিহত হাফিজুর শহরের বারান্দিপাড়ার হারুন মিস্ত্রির ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন হাফিজুরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেলে মারা যায় সে।

ছিনতাইকারীর নাটক সাজিয়ে ১৩ নভেম্বর যশোরে নিরীহ দুই যুবককে গুলি করে কোতয়ালি থানা পুলিশ। এসআই সোয়েবের নেতৃত্বে ১০/১২ জনের পুলিশের একটি টিম ওই রাতে শহরতলীর বাহাদুরপুর পশ্চিমপাড়ার বাড়ি থেকে মিজান ও শহরের বারান্দিপাড়া থেকে হাফিজুরকে ধরে আনে। এরপর তাদেরকে শহরের বাদশা ফয়সাল স্কুলের পাশে নিয়ে ছিনতাইকারী বলে পায়ে গুলি করে। এ ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ১৭ নভেম্বর রাতে ঢাকা থেকে আইন ও সালিশ কেন্দ্রের দুই কর্মকর্তা তদন্তের জন্য যশোর আসেন। এদের একজন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ইনভেস্টিগেটর ও ট্রেনিং চিফ অসিত দাস। অপরজন ইনভেস্টিকটর মাহাবুব আলম।

এদিকে, হাফিজুরের মৃত্যুর খবর পৌঁছালে বারান্দিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ আহত হাফিজ মারা গেছেন

আপডেট টাইম : ০২:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪