অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে কমিটি বাতিলের দাবিতে বিএনপির ঝাড়ু মিছিল

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১১টি উপজেলা ও চারটি পৌরসভায় বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

রোববার বিকেল সাড়ে চারটায় সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হওয়া ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের সঞ্চালনায় জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক ময়নুদ্দিন সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা এডভোকেট শেরে নুর আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, ছাতক উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান বাবলু, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহমান শাহীন, ধর্মপাশা উপজেলা বিএনপি নেতা ইসতিয়াক চৌধুরী স্ব^পন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচান, কামরুল হাসান রাজু প্রমুখ। বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে আওয়ামী পন্থি পকেট কমিটি আখ্যা দিয়ে দ্রুত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের আহবান জানান।

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

উল্লেখ্য, সদ্যঘোষিত ১১টি উপজেলা ও চারটি পৌরসভায় জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিনের নেতৃত্বে কমিটি গঠনের পর থেকেই তা বাতিলের দাবি জানিয়ে আসে এলাকাবাসী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে কমিটি বাতিলের দাবিতে বিএনপির ঝাড়ু মিছিল

আপডেট টাইম : ০৫:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪