পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গত ২৮ আগস্ট ভোর ৪টার দিকে সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় সেলিম রেজা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে মাসুদ রানাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাব এলাকা থেকে এক সন্ত্রাসী আলোচিত রুবেল হত্যা মামলার আসামি এবং মাদক কারবারি তাপসের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নজরে আসলে দলের সিনিয়র নেতাদের বাড়িতে হামলার ঘটনার বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়ার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আমজাদ হোসেন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাসুদ রানাকে বহিষ্কার করেন।

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, বিএনপি একটি গণতন্ত্র প্রবক্তার দল হিসেবে সাধারণ মানুষের কাছে অতিপরিচিত। এ দলের যে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার পরিণতি ভোগ করতে হবে। দলের ভেতরে শৃঙ্খলা আছে। এ বহিষ্কারাদেশ তারই একটা প্রমাণ বহন করে। আমরা ডেমরা থানা বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাধুবাদ জানাই দলের চেইন অব কমান্ডকে সম্মান দেখানোর জন্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার

আপডেট টাইম : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬