অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার প্যাকেট ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়াইন হাওড় এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এসব মাদক জব্দ করা হয়।

তবে এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক সন্ত্রাসীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ও শ্রীপুর বাজারে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, নাসির উদ্দিন বিড়িসহ ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রেখে অবাধে ব্যবসা চালিয়ে আসছে। ওই চক্রটি একাধিকবার মাদকের চালান নিয়ে পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়লেও কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে বর্তমানে অনেকটা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ব্যবসা।

ইতিপূর্বে দশগাঁও নয়াবন্দ দারুল উলুম মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিত, শ্রীপুর গ্রামের মহিবুর রহমান (১২) নামের এক শিশুকে জোরপূর্বক মাদক সেবন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে এই চক্রটি এলাকায় জানান দেয় তাদের অবস্থান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান খাঁন জানান, তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ

আপডেট টাইম : ০৮:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪