পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি ৫ আসামি

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার ৬ জনের মধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। মঙ্গলবার রাজশাহীর আদালতে তাদের উপস্থিত করা হলে তারা কোনো জবানবন্দি দেয়নি।

রাজশাহী মহানগর কোর্ট পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আটকের পর ঢাকায় র‌্যাবের উপস্থিতিতে গণমাধ্যমের সামনে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করছিল তারা।

মঙ্গলবার দুপুরে ৫ জনকে রাজশাহীর তিনটি আদালতে পৃথকভাবে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্বীকৃতি জানায়। ফলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার জানান, রাজশাহী মহানগর পুলিশ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেনের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে নেয়া হয়। তবে আদালতের সামনে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। ফলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে বগুড়া থেকে গ্রেফতার চাপাতি বিক্রেতা অমল কুমার কর্মকারের জবানবন্দি সাক্ষী হিসেবে রেকর্ড করেছে আদালত।

উপকমিশনার আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের মাধ্যমে দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এরা হলো-হত্যাকাণ্ডের ‘মূলহোতা’ মানিক বাহিনীর প্রধান আরিফুল ইসলাম মানিক, আব্দুস সালাম পিন্টু, সিরাজুল ইসলাম কালু, সবুজ ও মামুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক খালিদ হাসান খানের কাছে আসামি আরিফুল ইসলাম মানিক ও সবুজকে হাজির করা হয়। এছাড়া আদালত-৩ এর বিচারক শারমিন আক্তার আসামি আব্দুস সালাম পিন্টু ও সিরাজুল ইসলাম কালুর এবং আদালত-৫ এর বিচারক জয়ন্ত রানী আসামি মামুন ও সাক্ষী অমল কর্মকারকে হাজির করা হয়। তবে অস্বীকৃতি জানানোয় আদালত জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুধুমাত্র সাক্ষী হিসেবে অমল কর্মকারের জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিকে, ঘটনার পর পুলিশের হাতে গ্রেফতার শিবির কর্মী আরিফ, সাগর ও জিন্নাহকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার আবারো সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন মহানগর হাকিমের আদালত-৩।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পর দিন রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি ৫ আসামি

আপডেট টাইম : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪