পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত : খোলা আকাশের নিচে পাঠদান

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি অতি পুরাতন হওয়ায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এখন খোলা আকাশের নিচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা।

জানা গেছে, হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। আর ২০০৬ সাল থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যালয় ভবনটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করে।

ভবনের চার পাশে ভয়াবহ ফাটল এবং প্রতিনিয়ত ছাদ ধ্বসে পড়ায় অভিভাবকরা চাপ সৃষ্টি করলে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ভবনটিতে লেখাপড়া বন্ধ করে দেয়। এতে অতিরিক্ত কোন শ্রেণী কক্ষ না থাকায় এখন খোলা আকাশের নিচেই লেখাপড়া চালানো হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া বলেন, কয়েক বছরে বেশ কয়েকটি অভিযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বিদ্যালয়টিতে ২৫৩ জন শিক্ষার্থী লেখাপড়া করলেও ৪ জন শিক্ষক কম থাকায় ২ জন শিক্ষক নিয়ে কর্যক্রম চলছে। এদিকে স্যানিটেশন ব্যবস্থা না থাকায় নানান সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের সভাপতি সালেক মিয়া বলেন, এ ব্যাপারে জেলা ও থানা শিক্ষা অফিসে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি। ফলে এর বিরূপ পরিবেশেও লেখাপড়া শিখতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। এতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ হারাচ্ছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত : খোলা আকাশের নিচে পাঠদান

আপডেট টাইম : ০৮:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪