পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফেনীতে ডাকাতের হাতে সাংবাদিকসহ আহত ২ : আটক ১

ফেনী: ফেনী পৌরসভার দক্ষিণ বিরিঞ্চিতে ডাকাতের অস্ত্রের আঘাতে ফেনীর স্থানীয় পত্রিকার সম্পাদক আমেনা জহুরা ও তার স্বামী সোনালী ব্যাংক কর্মকর্তা ফিরোজ গুরুতর আহত হয়েছে।

এ সময় ফিরোজ আলম স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন (২৫) নামের ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ডের কদলগাজী সড়কে মঙ্গলবার রাত আড়াই টার দিকে ফিরোজ তার ভবনের মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১৪-১৫জন স্বশস্ত্র যুবক অস্ত্র ঠেকিয়ে মালামাল লুটের চেষ্টা চালায়।

এসময় ডাকাত সরদার সাদ্দাম হোসেন ফিরোজকে হত্যা করার জন্য কুপিয়ে রক্তাক্ত করে ও তার স্ত্রীর উপর আক্রমন চালায়। তাদের চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে আসলে আহত অবস্থায় ফিরোজ সাদ্দামকে আটক করে রাখে।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আটক ডাকাতকে থানায় নিয়ে আসে। আহতদেরকে রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম ও ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ এবং ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সভাপতি বকতেয়ার ইসলাম মুন্নান, সাংবাদিক শাহজালাল রতন, ওসমান হারুন মাহমুদ, আবু তাহের, জহিরুল হক মিলন, মফিজুর রহমান জেলার সকল সাংবাদিক ও সম্পাদক হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন।

ফিরোজ সোনালী ব্যাংকের ফেনী সদর উপজেলা শাখার একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে বাদী হয়ে মামলা করেন ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফেনীতে ডাকাতের হাতে সাংবাদিকসহ আহত ২ : আটক ১

আপডেট টাইম : ০৫:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪