পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কল্যাণপুরে বাসচাপায় নিহত ১

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে খালেক সিএনজি পাম্পের বিপরীত পাশের একটি রাস্তায় বাসচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম গাইবান্ধার সাদুল্যাপুর থানার ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার কউনিয়া থানার মৃত ওহেদ আলীর ছেলে।

নিহতের সহকর্মী মো. আনোয়ারুল ইসলাম জানান, সকালে কল্যাণপুরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান টু ধামরাইয়ের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম।

তিনি জানান, এদিন সকালে আগারগাঁও ইসলামীক ফাউন্ডেশনের মিটিং ছিল। এই মিটিংয়ে যোগ দেয়ার জন্য বৃহস্পতিবার রাতে সাদুল্যাপুর থেকে ঢাকায় আসেন রফিকুল ইসলাম।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শীর্ষ নিউজকে জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কল্যাণপুরে বাসচাপায় নিহত ১

আপডেট টাইম : ০৬:১৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪