পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আ. লীগ নেতা হত্যা : ২ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনার মামলায় ২ ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত তিন আসামি প্রত্যেকের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও যুবলীগ নেতা আনোয়ার।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী জানান, নান্দাইলের আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনায় বুধবার রাতে রাজধানী ঢাকার হাই কোর্টের সামনে থেকে মামলার এজাহারভুক্ত আসামি ২ ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নান্দাইল উপজেলা সদরে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এম এ সালাম গ্রুপের মাঝে সংঘর্ষে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়ার ভাই আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহত ও পুলিশসহ ২০ জন নেতাকর্মীরা আহত হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভুইয়া বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি জেলা গোয়োন্দা পুলিশ তদন্ত করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আ. লীগ নেতা হত্যা : ২ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৮:০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪