পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল হবে’

ঢাকা : বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করে দৃঢ় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, সংবাদপত্রের স্বাধীনতার উপর যারাই হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কোন মিডিয়া বন্ধ হবে না। সাংবাদিকতার জন্য কাউকে জেলে যেতে হবে না।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের আবরণে সৈরাচারের ধারাবাহিকতা রক্ষা করছে। তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে।

বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বন্ধ করা হবে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন করে দেয়া হবে। সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

ক্ষমতার জন্য সংগ্রাম নয় উল্লেখ করে মওদুদ বলেন, সংগ্রাম করতে হবে মানুষের অধিকার রক্ষায়। এই ব্যাপারে জনগণকে বোঝাতে পাড়লে তারা আস্থা পাবে। মানুষের মধ্যে এখন চাঁপা ক্ষোভ বিরাজ করছে। অন্দোলনে নামলে তা প্রকাশ পাবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ আজিজ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল হবে’

আপডেট টাইম : ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪