পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটোরে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নাটোর : নাটোরে ৭ কোটি টাকা মূল্যের ১৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের একটি কালীমূর্তি উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা সদর থানার সুলতানপুর গ্রাম থেকে মূর্তি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করে।

পরে মূর্তিসহ তাদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে তারা জানতে পারেন যে, সদর থানার সুলতানপুর গ্রামের মহসীন আলী ও তার বাবা শাহজাহান মিয়া প্রায় ১০ মাস আগে একটি পুকুর খনন করার সময় একটি মূর্তি উদ্ধার করে। পরে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়। এ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে গিয়ে কৌশলে অভিযান চালিয়ে সদর থানার সুলতানপুর গ্রামের মহসীন আলী ও তার বাবা শাহজাহান মিয়ার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার ও তাদের আটক করে। পরে বরেন্দ্র যাদুঘরের প্রতিনিধি ও স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে জানতে পারেন যে, মূর্তিটি কষ্টিপাথরের তৈরি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাটোরে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

আপডেট টাইম : ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪