অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২৯৩ বার

নিজস্ব সংবাদদাতা :

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪৬৭ পিস মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী ও সিংগীমারী বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬৭ পিস ভারতীয় উন্নতমানের মোবাইল ডিসপ্লে আটক করা হয়।

অন্যদিকে, ভোর ৫টা ২০ মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

আপডেট টাইম : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬