অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিজিবি’র দুই সদস্য নিহত

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিজিবি’র দুই সদস্য নিহত হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টায় দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কের রাজরামপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়ন এর সদস্য রুবেল হোসেন (২২) ও আলামিন (২৪)। তারা মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে বিজিবি ক্যাম্পে যাচ্ছিলো। বিপরীতমুখী দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এঘটনা নিশ্চিত করেছে ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম. জাহিদুর রশিদ পিএসসি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সকালে পিকআপ এ করে নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে বের হয় একটি টিম। সেই টিমে ছিলেন তারা। নবাবগঞ্জ উপজেলায় দু’টি মোটরসাইকেলসহ বেশ বিছু ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। আটককৃত মোটর সাইকেল দু’টি দু’জন করে ৪-বিজিবি সদস্য নিয়ে ক্যাম্পে ফিরছিলো। ক্যাম্পের কাছাকাছি স্থান রাজরামপুর স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিজিবি’র দুই সদস্য নিহত

আপডেট টাইম : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪