অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভণ্ডপীরের প্ররোচনায় মেয়েকে হত্যা করলো পাষণ্ড বাবা

নাটোর: নাটোরের বড়াইগ্রামের মনপিড়িত গ্রামে ভণ্ডপীরের প্ররোচনায় নিজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন নাজমুল ইসলাম নামের এক পাষণ্ড বাবা।

এ ঘটনার পর জনতা নাজমুলকে আটক করলেও মানসিকরোগী বলে তাকে ভাগিয়ে দিয়েছে নাজমুলের স্বজন ও পরিবারের লোকজন।

এলাকাবাসী জানায়, বড়াইগ্রামের মনপিড়িত গ্রামের নাজমুল পেশায় একজন কাঠ মিস্ত্রি। তার বাড়িতে নিয়মিত কিছু ভণ্ড সন্যাসী জাতীয় লোকজন যাতায়াত করতো। এদের নিয়ে আসর বসানোর জন্য বৃহস্পতিবার নাজমুল তার বাড়িতে একটি টিনের চালা ঘর তৈরি করেন। পরে ভণ্ডপীরের কথামত নাজমুল বৃহস্পতিবার রাতে একটি কোরআন শরিফ ছিঁড়ে টুকরো টুকরো করে। পরে শুক্রবার সকালে নিজের আড়াই মাসের কণ্যা সন্তান বুশরাত রুকাইয়াকে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে হত্যা করে। এর পর স্থানীয়রা নাজমুলকে আটক করে। কিন্তু পরিবারের লোকজন নাজমুলকে মানসিক রোগী বলে দাবী করে। এ সময় নাজমুলের এক চাচা তাকে মানসিক রোগী বলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ভাগিয়ে দিয়েছে। ঘটনায় এলাকায় জনরোষের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম সার্কেল এএসপি মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “আসামি পলাতক রয়েছে। তাকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভণ্ডপীরের প্ররোচনায় মেয়েকে হত্যা করলো পাষণ্ড বাবা

আপডেট টাইম : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪