অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বেনাপোলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : আটক ১

বেনাপোল : অপহরণের দু’দিন পর শনিবার সকালে বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রাম থেকে মৌসুমী আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর আলী (২২) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌসুমী বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো স্থানীয় টার্মিনালপাড়ার ইউছুফ আলীর ছেলে সাগর আলী।

বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে সাগরসহ কয়েকজন যুবক ওই স্কুল ছাত্রীকে জোর করে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মৌসুমীর বাবা মোহিত আলী অপহরণের অভিযোগ এনে থানায় মামলা করেন। পরে পুলিশ শনিবার সকালে বড় আঁচড়া গ্রামের একটি বাড়ি থেকে মৌসুমীকে উদ্ধার করে। পরে টার্মিনাল পাড়া থেকে সাগর আলীকে গ্রেফতার করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বেনাপোলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : আটক ১

আপডেট টাইম : ০২:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪