পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাটাই গ্রামের মো. বাবু মিয়া নামের এক যুবক পাশের বিহাইর গ্রামের মোবাইল ফোনের ব্যবসায়ী ফখরুলের দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করার জন্য যায়। এসময় এক হাজার টাকার ভাংতি নিয়ে ফখরুলের সাথে বাবু মিয়ার বাক-বিতণ্ডা হয় ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নাটাই গ্রামের বাবু মিয়া একদল যুবক নিয়ে বিহাইর গ্রামের মোবাইল ব্যবসায়ী ফখরুলকে দোকান থেকে তুলে নিয়ে আসতে যায়। এসময় বিহাইর গ্রামের লোকজন তাদের কে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০

আপডেট টাইম : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪