পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার লিভ টু আপিল খারিজ

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিল আদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আপিল খারিজ করেন। আজ এ মামলার লিভ টু আপিলের আদেশের দিন ধার্য ছিল।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন একই আপিল বিভাগ।

আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদোজ্জা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান প্রমুখ।

অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে আদালত থেকে বেরিয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, আজকে লিভ টু আপিল খারিজ হওয়ায় নিম্ম আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা সর্বোচ্চ আদালতে বিচার পেলাম না। এতে আমরা হতাশ হয়েছি। তবে এই মামলার বিচার বিষয়ে আমাদের অনাস্থা আবেদন উচ্চ আদালতে পেন্ডিং রয়েছে। তাই এ মামলা চলতে আইনগত বাধা রয়েছে।

প্রসঙ্গত, এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয় আদালতে। আর চার্জ গঠন করা হয় এ বছরের ১৯ মার্চ। পরে ওই চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ এপ্রিল হাইকোর্টে রিট করেন বেগম জিয়া।

পরবর্তীতে হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে গত ৬ জুলাই লি টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার লিভ টু আপিল খারিজ

আপডেট টাইম : ০৭:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪