পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্কুলছাত্র হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নরসিংদী: নরসিংদীতে অপহরণের পর স্কুলছাত্র সোহাগ (১৪) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের চার বছর পর রোববার নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিমের আদালত এ রায় প্রদান করেন।

এ মামলায় ৫ আসামিকে খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, আলমগীর হোসেন (২৬), শম্ভু চন্দ্র দাস (৩০) ও মনির হোসেন (২৭)। তিন জনের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শিল্পপতি জাকির হোসেনের ছেলে সোহাগকে মাধবদী থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হয়। পরে আসামিরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় পরদিন আসামীরা সোহাগকে নির্দয়ভাবে খুন করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আলমগীর হোসেন (২৬), শম্ভু চন্দ্র দাস (৩০), মনির হোসেন (২৭), মমতাজ বেগম (৪০), হিরন মিয়া (৫২), জাহাঙ্গীর মিয়া (২৮), শহিদুল্লা (৪৫) ও আনোয়ারা বেগম (৩০) বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

রায়ের পর পবলিক প্রসিকিউটরর ন. ম রুহুল আমীন বলেন, আদালত এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এদিকে সোহাগের বাবা জাকির হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্কুলছাত্র হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪