পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’

ব্রাহ্মণবাড়িয়া : ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার বেলা আড়াইটায় ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ড. তৌফিক-ই-ইলাহী বলেন, সাড়ে চার হাজার উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ বর্তমান সরকারের আমলে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এক বছর পরে শর্ত সাপেক্ষে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

সোমবার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে রোববার আগরতলায় যান তিনি। আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে স্বাগত জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলায় বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’

আপডেট টাইম : ০৬:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪