পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ডেসটিনি দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে; আশরাফ

ঢাকা: ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার জাতীয় সংসদে দশম সংসদের চতুর্থ অধিবেশনে ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। বিকাল চারটার পর শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মন্ত্রী আরো জানান, ডেসটিনিসহ ১৪টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি সাধারণ মানুষের মোট এক হাজার ৪৭১ কোটি ছয় লাখ ৭৯ হাজার ২৫৫ টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে পপুলার মাল্টিপারপাস সাত কোটি ৭৬ লাখ, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি পাঁচ কোটি ৭৩ লাখ ও ম্যাক্সিম মাল্টিপারপাস এক কোটি এক লাখ টাকা।

মানুষের টাকা আত্মসাৎ করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: গোসাইলডাঙ্গা ফুটন্ত কলি বহুমুখী সমবায় সমিতি, জাগ্রত মাল্টিপারপাস, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চামুদরিয়া মাল্টিপারপাস, রূপালী বহুমুখী সমবায় সমিতি, শাহরাস্তি যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রদীপ বহুমুখী সমবায় সমিতি, ফারইস্ট ইসলামি কো-অপারেটিভ সোসাইটি ও আল ইনসাফ মাল্টিপারপাস।

সৈয়দ আশরাফ বলেন, ডেসটিনিসহ কিছু মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও সমবায় সমিতি ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে সদস্য ও সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করায় সমবায় অঙ্গনের বদনাম হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডেসটিনি দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে; আশরাফ

আপডেট টাইম : ০৩:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪