অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো

ডেসটিনি দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে; আশরাফ

ঢাকা: ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার জাতীয় সংসদে দশম সংসদের চতুর্থ অধিবেশনে ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। বিকাল চারটার পর শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মন্ত্রী আরো জানান, ডেসটিনিসহ ১৪টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি সাধারণ মানুষের মোট এক হাজার ৪৭১ কোটি ছয় লাখ ৭৯ হাজার ২৫৫ টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে পপুলার মাল্টিপারপাস সাত কোটি ৭৬ লাখ, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি পাঁচ কোটি ৭৩ লাখ ও ম্যাক্সিম মাল্টিপারপাস এক কোটি এক লাখ টাকা।

মানুষের টাকা আত্মসাৎ করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: গোসাইলডাঙ্গা ফুটন্ত কলি বহুমুখী সমবায় সমিতি, জাগ্রত মাল্টিপারপাস, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চামুদরিয়া মাল্টিপারপাস, রূপালী বহুমুখী সমবায় সমিতি, শাহরাস্তি যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রদীপ বহুমুখী সমবায় সমিতি, ফারইস্ট ইসলামি কো-অপারেটিভ সোসাইটি ও আল ইনসাফ মাল্টিপারপাস।

সৈয়দ আশরাফ বলেন, ডেসটিনিসহ কিছু মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও সমবায় সমিতি ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে সদস্য ও সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করায় সমবায় অঙ্গনের বদনাম হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

ডেসটিনি দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে; আশরাফ

আপডেট টাইম : ০৩:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪