পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশে সুশাসন প্রয়োজন: রওশন

ঢাকা: ‘দেশের জনগণ ভালো আছে’ বলে দাবি করলেও দেশে সুশাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, “দশম সংসদের এক বছর পার হতে যাচ্ছে। তবে আমরা বারবার হোঁচট খাচ্ছি। আমাদের দেশে সুশাসন প্রয়োজন।”

বর্তমান প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে মিয়ানমার সীমান্তে ইয়াবার চোরাচালান রোধের আহ্বান জানান রওশন এরশাদ। তিনি বলেন, মিয়ানমারের বর্ডার এলাকায় ইয়াবা তৈরির কারখানা হচ্ছে। এত বেশি ড্রাগ বর্ডার দিয়ে আসছে, সেটা বন্ধ করতে হবে। ড্রাগ থেকে এ প্রজন্ম থেকে বাঁচাতে হবে।”

ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “ভেজালবিরোধী অভিযান রোজার মাসে কিছু চলেছে। এখন সেটাতে স্থবিরতা দেখা দিয়েছে। ভেজাল বন্ধ না হলে মানুষ বাঁচবে কী করে। ওষুধে ভেজাল, আবার খাদ্যেও ভেজাল। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে।”

রওশন বলেন, “বিশ্বায়নের এই যুগে সারা বিশ্ব সমানতালে এগিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাকে বাঁচাতে হবে। ঢাকার বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিলে ঢাকায় মানুষজন কম আসবে। ঢাকা সবচেয়ে বেশি নোংরা শহরে পরিণত হয়েছে।

তিনি বলেন, “এই সরকার উন্নয়নের জন্য কতগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকা ময়মনসিংহ চার লেনের রাস্তা এখনো শেষ হয়নি। ২০১০ সালে শুরু হয়ে ১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। কনটেইনার সার্ভিস এত বেশি লোড নেয়, কিছুদিনের মধ্যেই রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে বিশেষ করে ভাবতে হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশে সুশাসন প্রয়োজন: রওশন

আপডেট টাইম : ০৩:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪