পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশে বাড়ছে এইডস সংক্রমণের হার

ঢাকা: জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তারা বলছেন, এইচ আইভি এইডস মোকাবেলায় বাংলাদেশে আগের তুলনায় আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে। তারা বলছেন বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে। আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।

জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তা নাদিয়া ফারহীন রহমান বিবিসি বাংলাকে বলেছেন, দাতা সংস্থাগুলো মনে করছে বাংলাদেশে এখন এই রোগের প্রকোপ কম, তাই সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে তারা।

তবে তিনি বলেন বাংলাদেশে এর সংক্রমণের হারের প্রবণতা কমছে না বরং বাড়ছে। ইউএনএইডস এর হিসেব মতে দেশে সাড়ে নয় হাজারের মত মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত।

সংস্থাটির বলছে এশিয়া প্যাসিফিকে ২০০৫ থেকে ২০১৩ সালে সংক্রমণের হার কমেছে ৬ শতাংশ।

তিনি বলেছেন বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে। ২০০১ থেকে ২০০১২ পর্যন্ত বাংলাদেশের প্রবণতা বাড়ছে।

এর অনেক গুলো কারণ রয়েছে । তার মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের কাছে এর রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা বা চিকিৎসা সেবা পর্যাপ্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না যেটা এইডসের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে ১৯৮৫ সালে থেকে এইডস বিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। ‘বাচঁতে হলে জানতে হবে’ কর্মসূচি এর অন্যতম। সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে বাড়ছে এইডস সংক্রমণের হার

আপডেট টাইম : ০৩:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪