পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছবি লেমিনেটিং করতে গিয়ে স্টুডিওতে ছাত্রী ধর্ষিত

মুন্সীগঞ্জ : নিজের ছবি লেমিনেটিং করতে গিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্টুডিতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকারে দোকানের মালিক রাজু মাদবরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ শহরস্থ ১ নম্বর আদালতে সোমবার দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নার্গিস ইসলাম।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার বেলা ১১ টার দিকে আল-আমিন বাজারে রাজু স্টুডিওতে নিজের ছবি ও পরীক্ষার প্রবেশপত্র লেমিনেটিং করতে যায় ওই স্কুল ছাত্রী।

এ সময় স্টুডিও মালিক রাজু মাদবর ও তার দুই কর্মচারীর সহযোগিতায় ওই ছাত্রীকে স্টুডিওর ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

বাঘরার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে ফিরে ঘটনা খুলে বলেন। পরে রোববার রাতে ছাত্রীর নানা আইয়ুব আলী বাদী হয়ে স্টুডিও মালিক রাজু মাদবর ও তার দুই কর্মচারীকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর রোববার দিবাগত গভীর রাতে বাঘরা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক স্টুডিও মালিক রাজুকে পুলিশ গ্রেফতার করে।

সোমবার বিকেলে শহরস্থ আদালতে জবানবন্দি দিয়েছে ধর্ষিত স্কুল ছাত্রী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছবি লেমিনেটিং করতে গিয়ে স্টুডিওতে ছাত্রী ধর্ষিত

আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪