অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘বিচার বিভাগের স্বাধীনতা ধবংস হয়ে গেছে’

ঢাকা : বর্তমান অবৈধ সরকারের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ও বিচার বিভাগের স্বাধীনতা ধবংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা হরণের মাধ্যমে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত এবং দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের জন্য আদালতের দরজা বন্ধ করে দেয়ার সকল ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন অনির্বাচিত অবৈধ সরকারবিরোধী দলসহ জনগণকে রুখতে বেপরোয়া হয়ে উঠেছে।

জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ করতে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী নৃশংস কর্মকা- চলমান রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আর তারই অংশ হিসেবে লক্ষীপুর জেলাধীন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা দায়ের ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, খুব শিগগিরই রাষ্ট্রীয় ক্ষমতায় জোরজবর দখলকারীদের উৎখাত করে দেশে জনগণের শাসন কায়েম করা হবে।

বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে লক্ষীপুর জেলাধীন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

অনুরুপ এক বিবৃতিতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষীপুর জেলাধীন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপিসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বিচার বিভাগের স্বাধীনতা ধবংস হয়ে গেছে’

আপডেট টাইম : ০৬:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪