পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে পাচারকালে ৬ যুবক উদ্ধার : আটক ২

রাজশাহী : ভারতে পাচারকালে রাজশাহীর বাঘা থেকে ৬ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয়সহ দুই পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী-৩৭ বিজিবির বাঘার মীরগঞ্জ ক্যাম্প সদস্যরা মীরগঞ্জ হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত ৬ যুবক হলেন, জেলার চারঘাটের রাওথা গ্রামের আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮), একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে সুমন আলী (১৮), জামাল উদ্দিনের ছেলে মিঠুন আলী (১৬), বড়বড়িয়া গ্রামের দুলাল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (১৮), নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সবুজ আলী (১৮) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম রবি (২২)।

আটক দুই পাচারকারী হলেন, ভারতের কেরালা প্রদেশের বালাইনজিরা থানার কড্ডারামপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১) ও চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবু আলীর ছেলে রাজিব হোসেন (২২)।

রাজশাহী ৩৭ বিজিবির অধিনায়ক আনোয়ার-উল-আলম বিকালে জানান, মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজ বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ আট জনকে আটক করে।

ওই ভারতীয় নাগরিকের সহায়তায় বাংলাদেশি এক যুবক ভারতের কেরালায় ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অন্য যুবকদের পাচার করে নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় সন্ধ্যার দিকে বাঘা থানায় মামলা হয়েছে। ওই মামলায় আমাগীকাল (বুধবার) তাদের আদালতে নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে পাচারকালে ৬ যুবক উদ্ধার : আটক ২

আপডেট টাইম : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪