পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

দুদকের মামলায় ব্যবসায়ীর ১৫ বছরের জেল

ঢাকা : রাজস্ব ফাঁকির অভিযোগে বিকাশ ঘোষ নামক এক ব্যবসায়ীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় জজ আদালত।

দুদকের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের আমদানিকারক মেসার্স শ্রাবণী ট্র্রেডার্সের মালিক বিদেশ থেকে ২৭ হাজার মিটার কাপড় আমদানি করেন। কিন্তু করফাঁকির উদ্দেশ্যে কাস্টমস বিভাগকে মাত্র ১৫ হাজার ৩১৬ মিটার কাপড় আমদানির এলসি দেয় এ ব্যবসায়ী। আর তাতে আমদানি মূল্য ৪০ হাজার ৫০০ মূল্য মার্কিন ডলারের পরিবর্তে ২২ হাজার ৯৭৪ মার্কিন ডলার প্রদর্শন করায় রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা।

বিষয়টি প্রমাণিত হওয়ার পর শুল্ক ফাঁকির জরিমানা ৫০ হাজার টাকা ও পিএসআই সার্ভিস চার্জ বাবদ ২১ হাজার ৭২৮ টাকাসহ মোট ৬ লাখ ৯৮ হাজার ১৫১ টাকা দাবি করে এ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে কাস্টমস বিভাগ।

আসামির বিরুদ্ধে অভিযোগ সমূহ ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮ ধারায় প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশেষ জজ আদালত তাকে পনের বছরের সশ্রম কারাদণ্ড প্রদানসহ আরও এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এছাড়াও ৬ লক্ষ ৯৮ হাজার ১৫১ টাকা সরকারি রাজস্ব আত্মসাতকৃত অর্থ তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদায় করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করেছেন আদালত।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

দুদকের মামলায় ব্যবসায়ীর ১৫ বছরের জেল

আপডেট টাইম : ০৫:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪