পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিগারেটের আগুনে স্ত্রীর মুখ ঝলসালো পাষণ্ড স্বামী

ঢাকা : রাজধানীর খিলগাঁও থানাধীন তিলপা পাড়া ২০নং গলির একটি বাসায় শারিয়া আক্তার রুমি (২০) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে তার স্বামী।

বুধবার সকাল ১০টার দিকে নিজ বাসায় ওই গৃহবধূর স্বামী তার মুখে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে ফেললে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার চাচা।

আহত শারিয়ার চাচা আজিজুর রহমান জানান, সকালে প্রায় ১০টার দিকে মাদকাসক্ত অবস্থায় শারিয়ার মুখে সিগারেটের আগুন দিয়ে পুরো মুখে গোলাকার দাগ ফেলে দেয়। শুধু তাই নয় আগুনে পোড়ানোর পর জয়েন্ট পাইপ দিয়ে শারিয়ার বুকে ও মাথায় আঘাত করে। এতে শারিয়া গুরুতর আহত হয়। এছাড়াও গতকাল রাতে শারিয়ার গলায় ওড়না পেঁচিয়ে দিয়ে আত্মহত্যা করার জন্য বলে সে।

তিনি আরো জানান, শারিয়াকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে শারিয়ার বাবার সঙ্গে কথা বলে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হবে। এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিগারেটের আগুনে স্ত্রীর মুখ ঝলসালো পাষণ্ড স্বামী

আপডেট টাইম : ০৬:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪