পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেমরা (ঢাকা): ডেমরায় মোসা. সাজেদা আক্তার সুমি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পশ্চিম হাজিনগর মো. ফয়জুল্লাহ’র ৫তলা ভবনের নিচতলায় মৃতের ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। সুমি নোয়াখালির কোম্পানিগঞ্জ থানার চরফকিরা গ্রামের মো. জাকিরের স্ত্রী এবং গুইল্লাখালী গ্রামের আব্দুর রবের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মাস আগে সৌদি প্রবাসী স্বামী জাকিরের সঙ্গে সুমির টেলিফোনে বিয়ের পর শ্বাশুরীর সাথে পশ্চিম হাজিনগর উক্ত ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। মৃত সুমি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শ্বাশুরী মোসা. আরবেননেসার সঙ্গে সকালের নাস্তা সেরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘন্টা খানেক পর সৌদি থেকে জাকির তার মায়ের মোবাইল ফোনে কল করে স্ত্রী সুমিকে চাইলে মা আরবেনননেসা সুমিকে বেশকিছুক্ষণ ডেকে কোন সারাশব্দ না পেয়ে চিৎকার করে। এ সময় তাদের ভবনে কর্মরত রাজমিস্ত্রিী ও অন্যান্যরা এসে মৃতের ঘরের বন্ধ দরজা ভেঙ্গে ফেলে এবং সুমির ঝুলন্ত লাশ দেখতে পায়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছেনা। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪