অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গাইবান্ধায় মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় আটক

গাইবান্ধা : হত্যার পর লাশ গুম করে রাখা ব্যক্তিকে ৩ মাস ২৬ দিন পর জীবিত অবস্থায় কলিম উদ্দিন (৩৫) কে আটক করেছে গাইবান্ধার সাদুল্যাপুর থানার পুলিশ। তিনি সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা শহর থেকে পুলিশ তাকে আটক করেছে।

সাদুল্যাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, কলিম উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী সোহাগী বেগমের বাবা ও তিন ভাইকে শায়েস্তা করতে প্রতারণার আশ্রয় নেয়। গত ৯ সেপ্টেম্বর কলিম উদ্দিনকে হত্যা করে লাশ গুম করা হয়েছে মর্মে অভিযোগ তুলে ২৮ সেপ্টেম্বর গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে প্রথম স্ত্রী ময়না বেগম। মামলায় দ্বিতীয় স্ত্রী সোহাগী বেগমের বাবা ও তিন ভাইকে আসামি করা হয়েছে। পরে আদালতের নির্দেশে ৩ নভেম্বর এটি নিয়মিত মামলা হিসেবে সাদুল্যাপুর থানার এফআইআর ভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্যাপুর থানার উপ-পুলিশ কর্মকর্তা মুহাম্মদ খুররম জানান, প্রাথমিক তদন্তেই ঘটনাটি সাজানো বলে ধারণা হয়েছে। তাই কলিম উদ্দিনকে আটক করতে সোর্স নিয়োগ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন করতে কলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গাইবান্ধায় মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় আটক

আপডেট টাইম : ০৩:৪২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪